কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো ছালিয়াকান্দি গ্রামের সাজু উদ্দিনের ছেলে মো. হবিউল্লাহ (৩৩) ও একই গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে রমজান (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ছালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে মাদকবিরোধী পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
বাংলাদেশ
ব্রেকিং নিউজ
মুরাদনগরে ২৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন:
হোয়াটসঅ্যাপ
বিভাগ: বাংলাদেশ
আরও পড়ুন
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে