সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ |
বাংলাদেশ

৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে আনোয়ার ইব্রাহিমকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার

অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬, ০৫:০৬
১ মিনিটে পড়ুন
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে তাঁকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর ২০২৬ বাংলাদেশ সফরকালে তিনি এ বিশেষ মর্যাদা ভোগ করবেন।

রোববার (২২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অনারেবল দাতো সেরি আনোয়ার ইব্রাহিমকে তাঁর ৭ ও ৮ ডিসেম্বরের বাংলাদেশ সফরকালে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় বিজয়ের মাস ডিসেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে ঢাকায় স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে।
শেয়ার করুন: হোয়াটসঅ্যাপ
বিভাগ: বাংলাদেশ
লিংক কপি করা হয়েছে!